
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা ১৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যে বুধবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চুয়েটে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে অচলাবস্থা কাটেনি।
গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবনিযুক্ত উপাচার্য। এরপর থেকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে রয়েছেন। এতে ১৭ দিন ধরে চুয়েটের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
অচলাবস্থার মধ্যেই নতুন উপাচার্যের নির্দেশে ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা আটকে যায়। গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকের চুয়েট শাখাকে বেতন-ভাতা স্থগিত রাখার নির্দেশ দেন উপাচার্য। তাঁর দাবি, পূর্বানুমোদন ছাড়া বেতন-ভাতার বিল ব্যাংকে পাঠানো হয়েছিল।
এর প্রতিবাদে ৭ অক্টোবর সকালে বেতন-ভাতা ছাড়ের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সোনালী ব্যাংকের চুয়েট শাখা ঘেরাও করে বিক্ষোভ করেন। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ ১ হাজার ৮৭ জনের বেতন ও উৎসব ভাতা ছাড় করে দেয়।
এদিকে অচলাবস্থা নিরসনে বুধবারের রুদ্ধদ্বার বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বৈঠকটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফেরার বিষয়ে নতুন করে আশার সঞ্চার হলেও বৃহস্পতিবার শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
৬ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১১ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
১৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
২০ মিনিট আগে