Ajker Patrika

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে মো. পারভেজ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নগরের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার ব্যক্তি ও হামলাকারী দুজনেই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত।

জানতে চাইলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, দুজনের মধ্যে পূর্ববিরোধ থেকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামে ছুরিকাঘাতকারী ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিরোধী একটি প্রতিবাদ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই মিছিল চলাকালে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত