Ajker Patrika

মাদক ক্রয়-বিক্রয়ের বিবাদে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৪
মাদক ক্রয়-বিক্রয়ের বিবাদে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও ভাঙচুর
মাদক ক্রয়-বিক্রয় নিয়ে খালিশপুর পেটকা বাজারসংলগ্ন এলাকায় গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে। উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

খুলনা নগরীতে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বাড়িতে ঢুকে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খালিশপুর থানার পেটকা বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে পেটকা বাজার এলাকার আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছে কয়েকজন যুবক মাদক ক্রয় করতে যান। কিন্তু তিনি মাদক বিক্রি করেন না বলে জানালে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যুবকেরা আবদুর রাজ্জাকের গায়ের গামছা ধরে টানাহেঁচড়া শুরু করলে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে আশপাশের লোকজন ডাকেন। এতে ওই যুবকেরা চলে যান।

এরপর সন্ধ্যার দিকে যুবকেরা সশস্ত্র দলবল নিয়ে আবদুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায়। তারা সড়ক থেকে গুলি করতে করতে বাড়ির দিকে যায়। আবদুর রাজ্জাককে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আবদুর রাজ্জাকের ঘরসহ প্রতিবেশীদের বাড়িঘরেও কোপায়।

আবদুর রাজ্জাকের এক প্রতিবেশী নারী বলেন, ‘হামলাকারীরা হঠাৎ আমার ঘরে ঢুকে আবদুর রাজ্জাক ও তাঁর ছেলের বউকে খুঁজতে থাকে। তাঁদের না পেয়ে ঘরের ফ্রিজ ও টিনের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়।’

খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার আলামত ও তথ্য সংগ্রহ করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, ‘পেটকা বাজার এলাকায় একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত