Ajker Patrika

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী কামরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী কামরান গ্রেপ্তার
গ্রেপ্তার কামরান শেখ । ছবি: সংগৃহীত

নগরীতে কামরান শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার কামাল শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, নগরীর শীর্ষ এক সন্ত্রাসী বাহিনীর সদস্য সে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সময়ে টুটপাড়া এলাকায় অভিযান চালায়। রোববার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি ও একটি ধারালো চাপাতি উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত