
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার নবাবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
জানা যায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী।
আরও খবর পড়ুন:

দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
১৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি জাপানি গ্লাভস কারখানায় নোটিশ ছাড়াই ১১২ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁরা পুনর্বহালের দাবি জানান।
১৯ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ কার্ডের অর্ধেক বিএনপির নেতা-কর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।
৩৬ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি কওমি মাদ্রাসার আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
৪০ মিনিট আগে