
মুন্সিগঞ্জে থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে অন্য একটি বাড়ি থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক হওয়া ব্যক্তির নাম কে এম সোহেল রানা (৪৬)। গতকাল শনিবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, অভিযানে প্রথমে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানাকে আটক করা হয়। পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।
উদ্ধার হওয়া শটগানটি গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করেছে সেনাবাহিনী।
মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এর পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার করা অস্ত্র, কার্তুজ এবং আটক সোহেল রানাকে আইনি প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘সেনাবাহিনীর বিশেষ অভিযানে লুট হওয়া শটগান ও একটি কার্তুজ উদ্ধারসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি বলে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আমরা কাজ করছি।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে