
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন নতুন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার আরাজি গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার ভবন নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের আসাদুল হক ও রংপুরের শিহাব। আহত ব্যক্তিদের মধ্যে লিটন মণ্ডল, সেলিম মিয়া ও বাবলা মিয়ার নাম জানা গেছে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, পৌরসভার ভবন নির্মাণকাজে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম-খুন ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানিতে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির হয়েছেন বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্
১৮ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে বের করে হাসপাতালে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন, তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।
২৪ মিনিট আগে
নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে