
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন এবং বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টায় কর্মসূচি শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শাজাহানপুরের জামালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ নামকরণ করেছেন, যেখানে চিকিৎসা, বিজ্ঞান ও কলাসহ সব অনুষদ থাকবে।
বক্তাদের দাবি, একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়টি জামালপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে জামালপুরেই বিশ্ববিদ্যালয়টি রাখার জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় শিক্ষক শরীফুল ইসলাম ও শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
বরিশাল নগরীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার বিকেল ৪টায় নগর ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির অধীনে আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতিতে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য সমস্যা...
৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী পুনর্বহালসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল থেকে চলা এ কর্মসূচিতে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।
১ ঘণ্টা আগে