
চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (২২ জুন) বেলা ৩টায় কারখানাগুলো পরিদর্শনে আসেন তিনি।
কারখানাগুলোর মধ্যে গ্যাস-সংকটে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডসহ (সিইউএফএল), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, আনোয়ারার ইউএনও মো. মহিন উদ্দিন, বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাছের খান, সিইউএফএলের এমডি মিজানুর রহমান, কাফকোর নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ ফারুক, ডিএপিএফসিএলের কর্মকর্তা আলমগীর জলিল, মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমদসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কারখানাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে মন্ত্রী কারখানাগুলোর বর্তমান জরাজীর্ণ অবস্থা, বন্ধ থাকা উৎপাদন পরিস্থিতি এবং সামগ্রিক অবকাঠামো ঘুরে দেখেন। পরে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়ে যন্ত্রপাতি মেরামত ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। দেশের কৃষি খাতের চাহিদা মেটাতে সার উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়ে প্রথাগত তাগিদ দেওয়ার পাশাপাশি কারখানার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি এসব সার কারখানায় বৃক্ষরোপণও করেন।
কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ বিকেল থেকে সরকারি নির্দেশনায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হলে সিইউএফএল ও কাফকোর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারখানা দুটি থেকে কাঁচামাল বা অ্যামোনিয়া সরবরাহ না পাওয়ায় এবং আগের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ এপ্রিল থেকে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কারখানার উৎপাদনও বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কাফকো ও ডিএপি সার কারখানায় উৎপাদন চালু করা হলেও গ্যাস-সংকটে সিইউএফএলের উৎপাদন এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। এ কারখানা চালু রাখতে দৈনিক ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এতে এ কারখানায় দৈনিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৭ মিনিট আগে