ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই শেখ এমদাদুল করিম (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এমদাদুল করিম নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার এস এম আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট আল আমিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে ভোট দেন এমদাদুল করিম। পরে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, এমদাদুল করিম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভোট দেওয়ার আগেও তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।

ভোলা-১ (সদর) আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে ১০০টির প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এগিয়ে রয়েছেন। তিনি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৪৪ ভোট।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।
৯ মিনিট আগে
পটুয়াখালী জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী—পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত
১৪ মিনিট আগে
নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল এ তথ্য মিলেছে।
২৭ মিনিট আগে