
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (২১ জুন) রাতে ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।
ডিসির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।’
শরীয়তপুরের ডিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য টিটু জানান, ডিসি আশরাফ উদ্দিন একাই সরকারি বাসভবনে থাকতেন। তাঁর পরিবার ঢাকায় থাকে। ডিসি অফিসের স্টাফরা তাঁর খাবার রান্না করে দিয়ে যেতেন। ডিসি আশরাফ উদ্দিন না থাকায় গত দুই দিন ডিসি অফিসের কোনো স্টাফ বা অন্য কেউ সরকারি এই বাসভবনে প্রবেশ করেননি।
জেলা প্রশাসন সূত্র বলেছে, ডিসি আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিসি আশরাফ উদ্দিনকে বলতে শোনা যায়, ‘অনেক স্বপ্ন ছিল আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। অন্তর্যামী জানে, আমি তোমাকে যে ভালোবেসেছি সেটা ভণ্ডামি ছিল না সত্যি ছিল, নাকি কোনো লোভে তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে ভণ্ড-প্রতারক-লোভী বলে সার্টিফিকেট দিয়েছ। এর প্রতিবাদ কী করব, এর প্রতিবাদ কি করা যায়? যেখানে প্রেমিক সম্পর্কে এ ধরনের ধারণা, মানসিকতা; সেখানে প্রতিবাদ করতে গেলে আরও বেশি হেনস্তার শিকার হব আমি। আমার না আছে টাকা, না আছে ক্ষমতা, না আছে তারুণ্য, কিছুই নেই আমার...টাকাপয়সা তোমার যেমন আছে, তোমার বাবা-মায়ের আছে, তোমার স্বামীর আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু...একটা কথা মনে রেখো, ওপরওয়ালা সাক্ষী, আমি তোমার সঙ্গে কখনোই প্রতারণা করিনি। আমি তোমাকে কখনোই ক্ষতি করব না। আমি নিজেকে তিলে তিলে শেষ করব। আমি দেখব কতটা অধঃপতন আমার হতে পারে।’
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সকাল থেকে ডিসি আশরাফ উদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা প্রশাসকের বাসভবনে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন, তা জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী বলতে পারেননি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
রাজধানীতে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পোস্তগোলা–জুরাইন রেলগেট থেকে দোলাইরপাড় আমির টাওয়ার পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষ্মীরহাট গ্রামে এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
জুঁই ফিলিং স্টেশনে কথা হয় বলঞ্চা হাইস্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তেল বিতরণের এই নিয়মটি ভালো হয়েছে। ব্যস্ত মানুষেরা এখন সহজে তেল নিতে পারছেন।’
৩৩ মিনিট আগে