
শরীয়তপুর সদর উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এনামুল হক সরদার (৫০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর (টিপু মাদবর) বিরুদ্ধে তাঁর স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২৮ জুন) আহত অবস্থায় বিএনপি নেতার স্ত্রী ফেসবুকে লাইভে এসে এই অভিযোগ করেন।

শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে ও গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।