
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরই মধ্যে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই অবস্থায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য কারা হতে পারেন, মন্ত্রিসভার পরিসর কত বড় হতে পারে- তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কিশোরগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, এই জেলা থেকে নতুন সরকারে দুজন মন্ত্রী থাকতে পারেন।
কিশোরগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির হেভিওয়েট প্রার্থী তিনজন। তাঁরা হলেন ড. এম ওসমান ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান এবং মো. শরীফুল আলম।
তাঁদের মধ্যে ড. এম ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন। আর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ড. এম ওসমান ফারুক মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। অ্যাডভোকেট ফজলুর রহমান এবং শরীফুল আলম মন্ত্রিসভায় থাকতে পারেন বলেও গুঞ্জন তৈরি হয়েছে।
এই দুজনের সম্ভাব্য মন্ত্রণালয় কী হতে পারে, সেটা নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। তাঁরা বলছেন, ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আর শরীফুল আলমকে দেওয়া হতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
দলের দায়িত্বশীল একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিতর্কিত কাউকে মন্ত্রিসভায় রাখতে চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি প্রত্যেকের অতীত দেখে সিদ্ধান্ত নেবেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়—নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ...
১৭ মিনিট আগে
ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে ‘তালাকপ্রাপ্ত’ স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই নারীর বাপের বাড়ি যান।
১ ঘণ্টা আগে
রংপুরের দুটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি প্রার্থীর নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এতে পুরো জেলায় উত্তেজনা বিরাজ করছে।
২ ঘণ্টা আগে