
নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমাড়পুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া বালা, একটি আংটি, এক জোড়া কানের দুল ও একটি নোকিয়া বাটন মোবাইল ফোন। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরের আসবাব ও জামাকাপড় অগোছালো দেখতে পান তিনি। পরে জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভাঙা দেখতে পান। আলমারিতে রাখা স্বর্ণালংকার এবং আলমারির ওপরে থাকা মোবাইল ফোনও খুঁজে পাননি।
নিলুফা আক্তার বলেন, ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে সন্দেহ হয়। পরে দেখি জানালাও ভাঙা। আলমারি পরীক্ষা করে দেখি সোনার চেন, দুই হাতের বালা, আংটি ও কানের দুল এবং মোবাইল ফোন নেই।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিলুর রহমান জানান, খবর পেয়ে রাতেই তিনি নিলুফা আক্তারের বাড়িতে যান। ঘরে ঢুকে আলমারির পাল্লা ভাঙা এবং জামাকাপড় অগোছালো দেখতে পান।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃদ্ধার প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনে এ আদেশ দেওয়া হয়।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।
৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে মুকিত (৫) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকিত উপজেলার বালিজুড়া গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।
১০ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ বছর পর আবারও চালু হয়েছে এক্স-রে সেবা। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের মাধ্যমে এ সেবা চালু করা হয়।
১২ মিনিট আগে