
আর মাত্র এক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। বাড়িতে চলছে ঈদের আমেজ। প্রতিদিনের মতো সকালে খেলা করছিল শিশু মরিয়ম আক্তার (৪)। হঠাৎ দুপুর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটির এক প্রতিবেশীর বাড়ির মাটির চুলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে। শিশু মরিয়ম আক্তার একই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই প্রতিবেশী ব্যক্তি (৩৮) ও তাঁর ১৬ বছর বয়সী কিশোর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, ‘আমার ভাগনির জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিলেন তার বাবা-মা। আমিও নতুন জামা কিনতে মার্কেটে গিয়েছিলাম। এমন সময় খবর আসে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মরিয়মের গলায় একটি রুপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, সেই চেইন ছিনতাই করে নেওয়ার সময় চিৎকার শুরু করে মরিয়ম। এ সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। আমরা নিষ্পাপ শিশুহত্যার বিচার চাই।’
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা রুপার চেইন ছিনতাই করতে এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় এক কিশোর ও তার বাবাকে পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে টাকা লেনদেনের বিরোধকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে
বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে শনিবার সকাল ৮টায়। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নগর ও এর বাইরে বৃহৎ আরও ছয়টি ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
শেরপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর শহরের মোবারকপুর কইন্যাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথা থেকে কোমর পর্যন্ত থাকলেও কোমরের নিচের অংশ কাটা ছিল।
৩ ঘণ্টা আগে