
ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলার একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত লাগে। কয়েকবার অস্ত্রোপচারেও ভালো হয়নি পা। উল্টো অসহ্য যন্ত্রণায় তাঁর দিন-রাত একাকার হয়ে যাচ্ছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে ইমন মিয়া (২৮) মায়ের হাতে দা ধরিয়ে দিয়ে বলেছিলেন, তাঁকে মেরে ফেলতে। কিন্তু তা না করায় রাগ আর ক্ষোভে তিনিই দা দিয়ে মায়ের গলা কেটে হত্যা করেন।

পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।