রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
মামলার বাদী ভুক্তভোগী পরিবারের গৃহবধূ আশা মনি (২৫) অভিযোগ করেন, বৃহস্পতিবার ইফতারের আগমুহূর্তে তাঁর চাচা শ্বশুর আলম মিয়া বাড়ির পাশের নিজস্ব জমিতে গরুর খাবারের জন্য একটি পাকা হাউস নির্মাণ করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জমির দাবি তুলে কাজ বন্ধ করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, রেজাউল ইসলামের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা, দা, ছোরা ও লোহার রড নিয়ে হামলা চালান। এতে আলম মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাইদুল ইসলাম, মমিনা বেগম, ইয়াছিন আরাফাতসহ অন্তত ৯ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বাদীপক্ষের দাবি, হামলার শিকার মমিনা বেগমের (৪৮) গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নির্মাণাধীন হাউস ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়। আহতদের উদ্ধার করতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেজাউল ইসলাম (৫০)। তিনি বলেন, জমিটি তাঁদের দখলে রয়েছে এবং প্রতিপক্ষই আগে হামলা চালায়। আত্মরক্ষার্থে তাঁরা প্রতিরোধ করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর জানান, এ বিষয়ে গতকাল রাতে নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৮ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৮ ঘণ্টা আগে