
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ, কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে হুমকি-ধমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুরে উপজেলার সুদক্ষিরা বঙ্গবন্ধু মোড়ে ‘সুদক্ষিরা দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় রফিকুল ইসলাম রফু, ইউপি সদস্য আব্বাস উদ্দিন, মুহাম্মদ উল্লাহ, রিয়াদ হোসেন ও মনির হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে। বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সরবরাহের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
বক্তাদের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ও সামাদ এবং তাদের সহযোগী সাত্তার ও খালেক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তাদের মাদক কারবারের কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মাদকবিরোধী কোনো প্রতিবাদ কর্মসূচি বা অভিযোগের কারণে সাধারণ মানুষ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনের নজরদারি চাওয়া হয়।
কর্মসূচি থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৭ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
৩০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৪ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪১ মিনিট আগে