
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে। আজ শুক্রবার সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লাকে (২৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত সাব্বির মোল্লাকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে আজ দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে বাহারউদ্দিন মোল্লার ছেলে সাব্বিরকে মারধর করে প্রতিপক্ষ গাজী গ্রুপের লোকজন।
এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় সেখানে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে অবিস্ফোরিত ১৪ ককটেল উদ্ধার করে পুলিশ।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা বলেন, ‘গাজী গোষ্ঠীর লোকজন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। এতে আমার গোষ্ঠীর লোকজন প্রতিবাদ জানিয়ে আসছিল। এ কারণে আমাদের লোকজনের ওপর হামলা করে। এ সময় গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায় গাজী গোষ্ঠীর লোকজন।’
প্রতিপক্ষ একই ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান দেলোয়ার গাজী বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। মসজিদের বাইরে ১৩-১৪ বছরের দুই ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। আমরা জানার পর বিচার করার আশ্বাস দিয়েছিলাম। এরপর শুনি দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহতও হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ওই গ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
নিহত ফজল আমিন নগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলায় মো. শাহজাহান নামের বিএনপির এক কর্মীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
২৪ মিনিট আগে
সন্ধ্যার দিকে মধুবাজার এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়...
২৬ মিনিট আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে