
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাহাড়ি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে পুলিশ খুনে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে।
গত শুক্রবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কাশবন রেস্টুরেন্টের কর্মচারীদের বাসা থেকে উক্যসিং মারমা (২২) নামের ওই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক রাঙামাটি জেলার রাজস্থলী থানার ঢলিয়াপাড়া গ্রামের মৃত অংথোয়াইচিং মারমার ছেলে। তিনি বহদ্দারহাটে কাশবন রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে হত্যার অভিযোগে একই রেস্টুরেন্টে কর্মরত থুইসানু মারমা নামের আরও এক হোটেল বয়কে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গ্রেপ্তার থুইসানু রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, হোটেল বয়ের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে মনে হলেও পরে পুলিশ জানতে পারে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় থুইসানু মারমা নামের আরেক হোটেল বয়কে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, পাওনা ৩ হাজার টাকার জন্য এই খুনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, যিনি মারা গেছেন, তাঁর কাছ থেকে টাকা পেতেন আসামি থুইসানু। গত পরশু এটা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছিল।
ধারণা করা হচ্ছে, একই ঘটনার জের ধরে শুক্রবার কোনো এক সময় ভিকটিমকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার যুবক শনিবার আদালতে খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মূল ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
২ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
২ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
২ ঘণ্টা আগে