
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অহরহ শোনা যায়। তবে উল্টো ঘটনা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে। এই স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই স্টেশনের দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)। তাঁরা রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। গতকাল সোমবার রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি রাবি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। তখন ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
পাথরের আঘাতে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক নারী আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বাঘার আড়ানী স্টেশনে ট্রেনটি থামায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। এরপর শহিদুল ইসলাম, শফিকুল কামাল ও সবুজ আলীকে ট্রেনের ছাদ থেকে আটক করা হয়। আর কামরা থেকে আটক করা হয় শরিফুলকে। তাঁর কাছ থেকে কয়েকটি পাথর জব্দ করার দাবি করেছে রেলওয়ে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আমরা ফেসবুকে এর আগে এমন ঘটনা দেখেছি। রাতে খবর পাই যে, ট্রেনের ছাদে টিকিট ছাড়া অবৈধভাবে ভ্রমণরত কয়েকজন যাত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাবি স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। ঘটনার পর পুলিশের একটি দল আড়ানী স্টেশনে ধুমকেতু এক্সপ্রেসে অভিযান চালায়। এ সময় ট্রেন থেকে চারজনকে আটক করা হয়। আর রাতের অন্ধকারে অজ্ঞাতনাসা আরও কয়েকজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।’
গতকাল সোমবার রাতের ঘটনার আগে দুই দিন এমন অভিযোগ পাওয়া গেছে। ট্রেন থেকে ছোড়া পাথর গিয়ে লাগছে দোকানপাটে। গতকাল রাতে একটি পাথর এক দোকানের ফ্রিজে আঘাত করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ট্রেন থেকে তাঁদের লক্ষ্য করেই পাথর ছোড়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, কিছুদিন ধরে স্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। গতরাতে যারা গ্রেপ্তার হয়েছে, তাঁদের রিমান্ডে নিতে হবে। তাঁদের পেছনে অন্য কোনো চক্র বা ইন্ধনদাতা রয়েছে কি না, জানতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
৫ মিনিট আগে
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভাকে টেকসই, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল আটক করেছে বিজিবি। জব্দ করা চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।
৮ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তন আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি এবং সার্বিক আয়োজনের নির্দেশনা দিয়েছেন।
৯ মিনিট আগে