Ajker Patrika

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর
নুরুজ্জামান টুকু। ছবি: সংগৃহীত

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে স্বজনেরা গোরস্থান থেকে তাঁর মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।

নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তাঁর বড় ভাই।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত