
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি নেছারাবাদ থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা আসছেন। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।’

ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
১৭ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
২২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। সোমবার টুঙ্গিপাড়া থানায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
৪৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরের মো. হোসাইন (৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। গত রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে
১ ঘণ্টা আগে