ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজপড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনায় করা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সিদ্দিকুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত ওই কিশোরী বালিয়াডাঙ্গীর সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ জুলাই দুপুরে খাতা-কলম কেনার জন্য বাড়ি থেকে বোয়ালীমোড় বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চানপুকুর এলাকার পাকা রাস্তায় পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। পরে মুখ চেপে ধরে তাকে একটি তিন চাকার গাড়িতে তুলে আটোয়ারীর দিকে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি স্থানীয় কয়েকজন কিশোরীর পরিবারকে জানান। পরে পরিবারের লোকজন অভিযুক্তদের স্বজনদের কাছে গিয়ে ওই কিশোরীকে ফেরত দিতে বলেন। তাঁরা ফেরতের আশ্বাস দিলেও পরে আর কিশোরীকে ফেরত দেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মামলাটি তদন্তাধীন। প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

আজ উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে প্রশাসক এই পরিদর্শন করেন। বিভাগীয় প্রধানদের নিয়ে উত্তরা সেন্টার, দিয়াবাড়ি মেট্রোরেল, উত্তর সিটি করপোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর-১২ পল্লবী, কালশী, ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী...
১৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার সংক্ষিপ্ত সফরে কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় কক্সবাজার সফর। তবে মহেশখালীতে এটিই তাঁর প্রথম সফর।
২২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালানো পরোয়ানাভুক্ত আসামি ফালান শেখকে (২৫) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে গাজীপুর থেকে ফালান শেখকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে