
বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
এর আগে ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরদিন ১৮ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুম ইফতেখার স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, বহিরাগত ব্যক্তিকে দিয়ে সরকারি দায়িত্বের কাজ করানো সরকারি কর্মচারী বিধিমালার ২(অ) ও ২(আ) অনুযায়ী অসদাচরণের শামিল। কেন বহিরাগত দিয়ে এক্স-রে করানো হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক জবাব নোটিশ জারির তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের নজরে আসে। তাঁকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, ‘জি, আমাকে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ হাতে পেয়েছি। যথাসময়ের মধ্যে জবাব দেব।’

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাইসহ তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
১০ মিনিট আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলের মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।
১৪ মিনিট আগে
মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়...
১৫ মিনিট আগে
রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকার পরিকল্পনা রয়েছে।
২৭ মিনিট আগে