
রাজবাড়ীর পাংশায় বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক আরাফাত হোসেন ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল আরাফাতের বসতঘরে অভিযান চালায়। এ সময় কালো রঙের একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
অভিযানে রিভলবারের গুলি ও মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু ও তিনটি পিতল দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেনের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(ক) ও ১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা করেছেন।

মাদারীপুরে বিভিন্ন সময় জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতিতে এগুলো নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানক
৩ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় ৫ টন চাল গোপনে বিক্রির পর পরিবহনের সময় জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
১৯ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর হামলা, কুপিয়ে জখম ও পাঁচটি বসতঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলার অভিযোগ উঠেছে নগরকান্দা থানা যুবলীগের সভাপতি হানিফ রানার বিরুদ্ধে।
২২ মিনিট আগে
বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁর প্রতিকৃতিকে অসম্মান করার মধ্য দিয়ে যে বিদ্বেষ ও সংকীর্ণতার প্রকাশ ঘটেছে, তার জবাব দিতে হবে যুক্তি, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে।
৩০ মিনিট আগে