
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চট্টগ্রাম নগরে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অপর পুলিশ সদস্যের নাম–পদবি জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত আটটার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিকার হন তারা। আহত এসআই মবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি ও একাধিক মামলার অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। একজনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে।

বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখন নিজেই ভয়াবহ ভাঙনের মুখে। বঙ্গোপসাগর ও নদীর অব্যাহত ভাঙনে পূর্ব সুন্দরবনের অন্তত ১২টি এলাকা দ্রুত বিলীন হলেও গত সাত দশকে কত বনভূমি হারিয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সরকারি হিসাব বা সমন্বিত তথ্যভান্ডার নেই।
১৭ মিনিট আগে
‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমানে তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ।’
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহর ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী। গতকাল শুক্রবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগে