
রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশনের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল গুলশানের ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে। অবশেষে ওই মিছিলের ছয় দিন পর গুলশান থানার ওসি দাউদকে প্রত্যাহার করা হলো।
যদিও ডিএমপি কমিশনার আদেশে তাকে প্রত্যাহারের কারণ প্রশাসনিক বলে উল্লেখ করা হয়েছে।

কুড়িগ্রামের চর রাজিবপুরে সারের স্লিপ বিতরণ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের গুদামে ঢুকে সারের বস্তা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলা শহরের রাজিবপুর বাজারে ‘সফি এন্টারপ্রাইজ’ নামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব রহমান বলেন, ‘রোগী ও হাসপাতাল এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা একটি চক্রের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আইনি সহায়তা চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’
৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা–জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
১২ মিনিট আগে
খুলনা নগরীর আলোচিত মাদক বিক্রেতা ও ২২ মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬)গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে খালিশপুর থানা-পুলিশ ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে খালিশপুর থানার নয়াবাটি এলাকার মো. সেলিমের ছেলে।
১৩ মিনিট আগে