
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ফারদিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক মিঠু (২২) গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের সমষপুর ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারদিন শ্রীনগর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে। আহত মিঠু শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারদিনকে মৃত ঘোষণা করা হয় বলে তাঁর স্বজনেরা নিশ্চিত করেছেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। পুলিশ নিহতের সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে। শ্যালক আকাশকে ধরতে অভিযান চলছে বলে উল্লেখ করা হয়নি।
১ মিনিট আগে
রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মকভাবে রবীন্দ্রসংগীত উপস্থাপন করেছেন। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যসাধনা নিয়েও কটাক্ষ করে আরও একটি পোস্ট দিয়েছ
১৩ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ যাচাই-বাছাই কমিটির সদস্যের মতামত না নিয়ে তালিকা পাঠানো এবং ভুয়া চুক্তিনামা তৈরির মাধ্যমে ডিলারশিপ হাসিলের বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে