Ajker Patrika

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই ট্রাক খাদে, চালক-হেলপার আহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই ট্রাক খাদে, চালক-হেলপার আহত
গজারিয়ায় মহাসড়কের পাশের খাদে পড়ে যাওয়া টিনবোঝাই ট্রাক থেকে চালক ও হেলপারকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ট্রাকচালক মো. মিন্টু মন্ডল (৪৫) ও হেলপার মো. ফয়সাল (২৫)। তাঁরা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে টিনবোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। পথে বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়েন।

তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক উদ্ধার সরঞ্জামের সহায়তায় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত