Ajker Patrika

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
বিএনপি নেতা খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামের এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

খোরশেদ আলম উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এম হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত