
মাকে শেষবিদায় জানিয়ে আবার চট্টগ্রাম কারাগারে ফিরেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বের হন তিনি। মায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষবারের মতো মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা ভক্ত-অনুরক্তরাও কান্নায় ভেঙে পড়েন। পরে মায়ের শেষকৃত্যের নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন চিন্ময় কৃষ্ণ।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তি ও পুণ্ডরীক ধামে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে রিজার্ভ ফোর্সকেও মাঠে নামানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তির পর মায়ের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। এরপর তাঁকে আবার চট্টগ্রাম কারাগারে ফেরত নেওয়া হয়। পুরো আনুষ্ঠানিকতায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পুণ্ডরীক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণের মা শ্রীমতী সন্ধ্যা রানী ধর (৭১)। পরিবারের পক্ষ থেকে চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সন্ধ্যা রানী ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী গত মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়েছিল।

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
১ ঘণ্টা আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগে