
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাগারে বন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণের মা শ্রীমতী সন্ধ্যা রানী ধর (৭১)। এরপর মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির আবেদন করে তাঁর পরিবার।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা রানী আজ সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দুপুরে পরিবারের পক্ষ থেকে চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
এর আগে গতকাল বুধবার মৃত্যুশয্যায় থাকা মাকে শেষবারের মতো দেখার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণের প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছিল। তবে এতে সাড়া পাওয়া যায়নি বলেও জানান স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী।
এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, অসুস্থ অবস্থায় কাউকে দেখার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আইনি কোনো সুযোগ নেই। কেবল স্বজন মারা গেলে এ সুযোগ পাওয়া যায়। তাই ওই আবেদন গ্রহণ করার সুযোগ ছিল না।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, আইন অনুযায়ী সবকিছু করতে পুলিশ প্রস্তুত। এতে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই।
চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী গত মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাস তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের একটি প্রতারণার মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের এ আদেশ দেন।
৫ মিনিট আগে
রাজশাহীতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাত। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা শেষে সামরিক মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় ২৮ বছরের এই তরুণ
১২ মিনিট আগে
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে দুদক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও বড় দুর্নীতির দ্রুত অনুসন্ধানের ওপরও জোর দেন।
১৭ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মুদি দোকানে বসা নিয়ে দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে পড়েন মহির উদ্দিন (৬০)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২১ মিনিট আগে