Ajker Patrika

খাসজমি দখল ও পরিষদের অর্থ ব্যবহারের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৮
খাসজমি দখল ও পরিষদের অর্থ ব্যবহারের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বরখাস্ত চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুকে পদ থেকে বরখাস্ত করা হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ, সরকারি সম্পদের অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে ওই চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তাঁর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপন আজ হাতে পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত