
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর আলম নামের এক মুদি ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগে ওই দিন ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার নেংলার দোকানসংলগ্ন ব্রিজের কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের নিকট পৌঁছালে চারজন ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ছিনতাইয়ের শিকার জাহাঙ্গীর আলম জানান, তিনি একজন মুদি ব্যবসায়ী। প্রতিদিন ভোরে প্রতিষ্ঠানে গিয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন। যাতায়াতের পথে এলাকার কিছু বখাটে বিভিন্ন সময় তাঁর পথরোধ করে হুমকি দিত। গতকাল ভোরে যাওয়ার সময় তারা তাঁকে আটক করে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘অভিযোগের কপি এখনো হাতে পাইনি। পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন করেও বদলি হতে না পারা শিক্ষকদের অভিযোগ, নীতিমালা লঙ্ঘন করে আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য শিক্ষকদের বদলি করা হয়েছে।
১৩ মিনিট আগে
মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
১৮ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
২৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
৪৪ মিনিট আগে