Ajker Patrika

কুড়িগ্রামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
আতিকুর রহমান ওরফে নয়ন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আতিকুর রহমান ওরফে নয়ন (৪৫) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত