Ajker Patrika

পুলিশের ধাওয়া খেয়ে অলিভ অয়েল ফেলে পালাল নসিমন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০: ৫৯
পুলিশের ধাওয়া খেয়ে অলিভ অয়েল ফেলে পালাল নসিমন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জব্দ করা ভারতীয় অলিভ অয়েল। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে এসব অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দ করা অলিভ অয়েলের সিজার মূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ জানায়, গতকাল রাতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে পুলিশের ফুট পেট্রোল চলছিল। এ সময় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় টহল দল কুড়িগ্রামগামী একটি নসিমনকে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে নসিমনটি দ্রুতগতিতে পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি সাদা বস্তা ফেলে যায়।

পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। এসব অলিভ অয়েলের সিজার মূল্য লক্ষাধিক টাকা। জিডিমূলে জব্দ করা মালামাল উদ্ধার করে জমা রাখা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, চোরাকারবারে জড়িত ব্যক্তিদের তথ্য উদ্‌ঘাটন ও জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিয়মিত ফুট পেট্রোল এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত