Ajker Patrika

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৫৬ লিটার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিনসহ দুজন আটক। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৫৬ লিটার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা।

আজ বুধবার বিকেলে উপজেলার আন্ধারীঝাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ককশিটের ১১টি কার্টনে রাখা এসব ভ্যাকসিন জব্দ করা হয়।

পুলিশ জানায়, ভ্যাকসিনগুলো ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে সেগুলো লালমনিরহাটে নেওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির ভিত্তিতে ভ্যাকসিনসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত