
লক্ষ্মীপুরে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ৫ বছর বয়সের এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে প্রধান শিক্ষক কবির হোসেনকে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কবির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আটক শিক্ষক কবির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিষয়টির তদন্ত চলছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে