Ajker Patrika

মসজিদে জমি দান করায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ দুই ছেলে ও নাতির বিরুদ্ধে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২২: ০৬
মসজিদে জমি দান করায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ দুই ছেলে ও নাতির বিরুদ্ধে
ভুক্তভোগী বৃদ্ধা জোবেদা বেগম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দান করার সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলে ও নাতির বিরুদ্ধে। গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা পীরগঞ্জ থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধ জোবেদা বেগম থানায় দেওয়া অভিযোগে জানান, নিজমালিকানাধীন পাঁচ শতক জমি নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে দান করার সিদ্ধান্তের কথা পরিবারকে জানান তিনি। এতে ক্ষুব্ধ হন তাঁর দুই ছেলে জয়নাল আবেদীন (৫৫) ও আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০) এবং দুই নাতি সুজন মিয়া ও আলামিন মিয়া।

জোবেদা বেগম অভিযোগ করেন, জমি দানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর নানাভাবে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি চিকিৎসাও নেন।

এ বিষয়ে পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ছিল। মারধরের শিকার হয়ে ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী বৃদ্ধার বড় ছেলে জয়নাল আবেদীন দাবি করেন, ‘শিউলি, চামেলি, রেখা ও ছমেলা—এই চার বোনই মারধর করেছে। এখন মিথ্যা মামলায় আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘ভুক্তভোগী বৃদ্ধার লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত