
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার আট বছরের কন্যাশিশুটি কোনো কথা বলতে পারছে না। চিকিৎসকেরা বলছেন, শিশুটির শ্বাসনালি কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, গতকাল রোববার শিশুটির অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে। আজ ড্রেসিং শেষে শিশুটিকে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) নেওয়া হয়েছে।
এর আগে গতকাল সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই কন্যাশিশুকে উদ্ধার করেন কয়েকজন শ্রমিক। এরপর শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে আনা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূরে আসা সম্ভব নয়। কেউ হয়তো ফুসলিয়ে শিশুটিকে সেখানে নিয়ে এসেছে। আমরা প্রকৃত কারণ খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।’
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত এখনো কাউকে শনাক্ত করা যায়নি। শিশুটি কথা বলতে পারলে তার কাছ থেকে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে।
শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধারের পর সীতাকুণ্ড থানায় গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
আজ দুপুরে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারের (২১ নম্বর ওয়ার্ড) সামনে চাচা পরিচয় দেওয়া শিশুটির পরিবারের একজন সদস্য বলেন, ‘সে বাড়ি থেকে এত দূরে পাহাড়ে কীভাবে গেল, তা আমরা কিছুই জানি না। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতাও দেখছি না। তার সঙ্গে কীভাবে কী হলো, কিছু জানি না। আমরা শুধু খবর পেয়ে পাহাড় থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করি।’
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানান, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় শিশুটিকে উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাঁদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তাঁরা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৬ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৬ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৬ ঘণ্টা আগে