
বাগেরহাটে ৪৮ জন জেলের মধ্যে স্বল্পসুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে ‘প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় ও উন্মুক্ত ঋণ বিতরণ’ অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার রিফাইন্যান্স স্কিমের আওতায় বাগেরহাট জেলার ১৯টি ব্যাংক শাখার মাধ্যমে এ ঋণ দেওয়া হয়। জেলার লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মো. আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এসএমই, মাইক্রো ও অ্যাগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের চিফ রিজিওনাল ম্যানেজার মো. তারিকুল ইসলাম খান, রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন এবং জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলের আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীসহ আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ ৭ শতাংশ সুদে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন।
বক্তারা আরও বলেন, এ ঋণের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
এনআরবিসি ব্যাংকের এসএমই, মাইক্রো ও অ্যাগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া বলেন, `বাংলাদেশ ব্যাংকের এই রিফাইন্যান্স তহবিলের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ সহজ শর্তে ঋণ পেয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এনআরবিসি ব্যাংক কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।'
বাংলাদেশ ব্যাংক প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের জন্য ৭৫০ কোটি টাকার এ রিফাইন্যান্স তহবিল গঠন করেছে। তফসিলি ব্যাংকের মাধ্যমে যোগ্য গ্রাহকদের এ ঋণ দেওয়া হচ্ছে।

বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পরিবেষ্টিত এলাকাকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের গেজেটে দুই বন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএকে।
১৪ মিনিট আগে
খুলনা জেলা কারাগার-২ (পুরাতন) থেকে দেয়াল টপকে পালানো ইমন মাঝিকে (৩০) তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে তাঁকে নগরীর লবণচরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছিলেন কয়েক ছাত্র। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নেত্রকোনায় ধার করা টাকা ফেরত না দেওয়ায় কিশোর জাকির হোসেনকে হত্যার দায়ে মো. জনীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে