
খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।

জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।
১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৯ ঘণ্টা আগে