
ঝিনাইদহে বসতঘরের ফ্রিজের পেছন থেকে একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি।
আটক আলমগীর ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ফ্রিজের পেছন থেকে ম্যাগাজিনবিহীন একটি বিদেশি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ সময় আলমগীর হোসেনকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, বিদেশি পিস্তলসহ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
৩ মিনিট আগে
লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। এমপি রোকন উদ্দিন বাবুলের পক্ষের সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে...
৬ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
১২ মিনিট আগে