
রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এস এম শাহীনুজ্জামান শাহীন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ছাড়া তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীনুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৩৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল রোববার রাত ৮টার দিকে দানাজপুর সীমান্তের পিলারসংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেয় বিএসএফ...
১ ঘণ্টা আগে
সাউথ পয়েন্ট স্কুলের গণিতের শিক্ষক গোপাল দেবনাথ বলেন, ১১ তলা থেকে লাফ দিয়েছে, এটুকুই শুনেছি। কিন্তু সে লাফ দিয়েছে, নাকি পড়ে গেছে, তা জানি না। ব্যাগে আত্মহত্যার চিরকুট পাওয়া গেছে বলেও শুনেছি। গেমে আসক্তির বিষয়টিও শুনেছি।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৮ ঘণ্টা আগে