
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধারকৃতরা হলেন মো. শাকিব (১৯), আকবর (৩০), হেলাল (২৫), জাকির (৪৫) ও মমিন (৩৫)। তাঁদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তাঁরা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাঁদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান বাদী হয়ে আজ বুধবার আশুলিয়া থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদল। তারা একটি জরুরি হটলাইন সেবা চালু করেছে, যে নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই মিলবে হামের প্রাথমিক চিকিৎসা।
২৩ মিনিট আগে
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ মাস বয়সী এক শিশু। এ নিয়ে চলতি বছরে কুমিল্লা জেলায় হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
২৭ মিনিট আগে