
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবপ্রবাসী। গৃহবধূ শ্বশুরবাড়িতে থাকেন। অভিযুক্ত শাহ আজম দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেন শাহ আজম। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহ আজম এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও সামাজিক মর্যাদার কথা বলে তাঁকে মুখ খুলতে বাধা দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে তিনি এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গত ২৭ মার্চ পাকুন্দিয়া থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত শাহ আজম এলাকা ছেড়ে পালান। আত্মগোপনে থেকে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। শেষমেশ গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্তে নামি। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালানোর চেষ্টা করছেন—এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজশাহীর জন্য নানা যৌক্তিক দাবি নিয়ে মাঠে থাকেন আতিকুর রহমান। সেই সূত্রে পরিচয়। নানা খবরাখবর জানান। গত বছরের ২ সেপ্টেম্বর তিনি হোয়াটসঅ্যাপে একটা চমকে যাওয়ার মতো খবর দিলেন; রাজশাহী শহরের একখণ্ড জমি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। তখনই সরেজমিনে খবরের সত্যতা...
৩ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
২০ মিনিট আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
২৪ মিনিট আগে
পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
২ ঘণ্টা আগে