Ajker Patrika

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগ, ঘরে বসেই মিলবে হামের চিকিৎসা

কিশোরগঞ্জ প্রতিনিধি
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগ, ঘরে বসেই মিলবে হামের চিকিৎসা

কিশোরগঞ্জে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদল। তারা একটি জরুরি হটলাইন সেবা চালু করেছে, যে নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই মিলবে হামের প্রাথমিক চিকিৎসা।

আজ বুধবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত বা সংক্রমণের ঝুঁকিতে থাকা রোগীরা সরাসরি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষ যাতে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ পেতে পারেন, সে জন্য পাঁচজন ইন্টার্ন চিকিৎসককে হটলাইন সেবার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন ইন্টার্ন চিকিৎসক আবু ইউসুফ তাজুন (০১৭৫২০২৯৯৫০), আদনান কবির তন্ময় (০১৭২১০৯০৭৫৯), আশরাফুল ইসলাম ইমন (০১৭৯৪২৭৪৪৬৮), আলিফ বিন জিদান (০১৭৭১০৭১০৭৯) এবং তাওসিফ ফারহান সামি (০১৬৩৫৭৭৫৯৬৫)।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী বলেন, ‘ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে। হামের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সাধ্যমতো জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হটলাইন নম্বরগুলো চালু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত