Ajker Patrika

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

জাবি প্রতিনিধি 
আপডেট : ১৩ মে ২০২৬, ১৯: ২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান বাদী হয়ে আজ বুধবার আশুলিয়া থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

এদিকে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

আজ বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন সঞ্চালনা করেন শাখা শিবিরের প্রচার সম্পাদক ও জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান।

মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘গত কয়েকটি ঘটনায় বলা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এর প্রধান কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম উদাসীনতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ছাড়া বাকি সব কাজে নিজেদেরকে ব্যস্ত রাখছে। তাদের মূল কাজ শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপত্তায় কাজ করা। কিন্তু এগুলোর প্রাধান্য তাদের কাছে নাই। এরই ন্যক্কারজনক প্রতিফলন গতকালকে আমরা দেখেছি।’

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে মামলা করা হয়েছে। আমাদের কাছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে। আশা করছি, দ্রুতই হামলাকারীকে গ্রেপ্তার করতে পারব। পুলিশ, ডিবি, র‍্যাব একসঙ্গে কাজ করছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত