
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের সঙ্গে পুলিন্দারপার এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফরিদপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রী রেখা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় স্বামী জাকির মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলায় গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলায় অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে